বিজ্ঞাপন

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

রাজধানীর কোতয়ালী এলাকায় অবৈধ দখলমুক্ত করে ওয়াকফ সম্পত্তির ১৩ দশমিক ০৮ শতক জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। এ অভিযানে সরাসরি তদারকি করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম৷

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার বিচার শাখার জারি করা অফিস আদেশের আলোকে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে কোতয়ালী রাজস্ব সার্কেলাধীন ঢাকা মৌজার সিটি-২১ নম্বর খতিয়ানের সিটি ৬০২ নম্বর দাগভুক্ত জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা জমির দখল যথাযথ প্রক্রিয়ায় ওয়াকফ প্রশাসকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়াকফ সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কোতয়ালী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “ওয়াকফসহ সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে এসব সম্পত্তি দখল করে রাখতে পারবে না। আইন অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি বলেন, “সরকারের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন ঢাকা সরকারি ও ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখলমুক্তকরণ এবং প্রকৃত কর্তৃপক্ষের কাছে দখল বুঝিয়ে দিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

পড়ুন : সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন