বিজ্ঞাপন

উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে প্রাণ গেল ব্যক্তির

কক্সবাজারের উখিয়ায় টানা অতিবৃষ্টির কারণে মাটির তৈরি ঘরের দেয়াল ধসে মো. মানিক (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) দুপুর ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জামবাগান এলাকার বাসিন্দা মো. এখেলাসের বাড়িতে খাবার খাওয়ার সময় হঠাৎ করে ঘরের একটি মাটির দেয়াল ধসে পড়ে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে দেয়ালটি দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। দেয়াল ধসে মানিক মাটির নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩ নম্বর হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী বলেন, “অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।”
এদিকে, মানিকের আকস্মিক মৃত্যুতে জামবাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

পড়ুন : বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন