টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়ন অটো গ্যারেজ মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত টেক-ইট রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. ইমরুল ইসলামের সঞ্চালনায়, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়াই আঞ্চলিক অফিসের ডিভিশনাল ক্যাশিয়ার খালিদ মো. সালাউদ্দিন জোয়ার্দার, মির্জাপুর ফায়ার সার্ভিসের ডব্লিউএইচ মো. মেহেদী হাসান, গোড়াই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জুলহাস শেখ, উপদেষ্টা মো. ইসমাইল হোসেন (চঞ্চল), উপদেষ্টা হাসমত হোসেন (হাসু), ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং মো. চঞ্চল মাহমুদসহ আরো অনেকেই।
নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি ও দুই বছর মেয়াদি কমিটির প্রসঙ্গে আলোচনা করা হয়।দু’ই বছর মেয়াদি কমিটিতে সভাপতি মো. রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে ১৬ জন কার্যকরী সদস্য ও ১৫ জন সম্মানিত সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
সর্বোপরি অটো গ্যারেজ মালিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ-ভাবে কাজ করার আহ্বান জানান।
পড়ুন : সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী


