বিজ্ঞাপন

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গেপ্তার ৪৩২

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৩২ জনকে গেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ৫৪টি মামলা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৪টি মামলা হয়েছে। ডিএমপিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পড়ুন: কোয়ার্টার ফাইনালের ম্যাচ কখন, কে কার মুখোমুখি?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন