বিজ্ঞাপন

সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক মিনহাজুর রহমান

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে বুধবার (০৮ জুলাই) সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
‎পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

‎জেলা প্রশাসক সুনামগঞ্জ সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

‎পরিদর্শন শেষে তিনি কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, শিক্ষক, দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা, নকল ও অসদুপায় সম্পূর্ণরূপে প্রতিরোধ করা এবং নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন।

‎তিনি বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান এইচএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে নিয়মিত মনিটরিং ও প্রশাসনিক তদারকি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন