চাকরির নিরাপত্তাসহ যৌক্তিক পারিশ্রমিকের দাবিতে ময়মনসিংহে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানরা। আজ সকাল থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা নগরীর ঢোলাদিয়া কৃত্তিম প্রজনন কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে তারা। কর্মবিরতিতে বক্তব্য রাখেন সমিতির বৃহত্তর ময়মনসিংহের সভাপতি জুলহাস উদ্দিন, সাধারণ সম্পাদক কবীর আহমেদ, কিশোরগঞ্জ জেলার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, নেত্রকোনা জেলার সভাপতি আরিফ, নেত্রকোনা জেলার প্রচার সম্পাদক মির্জা জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপযুক্ত বেতন-ভাতা নির্ধারণ, চাকরি নিয়মিতকরণ, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, অভিজ্ঞতার মূল্যায়ন এবং দীর্ঘদিন ধরে কর্মরত টেকনিশিয়ানদের স্থায়ীভাবে অন্তর্ভুক্তির ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারিরা। দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পড়ুন:মাদকের বিরুদ্ধে ‘লাল কার্ড’: দুর্গাপুরে আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ
ইমি/


