দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরী’র দশম মৃত্যুবার্ষিকী ও দিনাজপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম সামসুজ্জামান চৌধুরী খোকা’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
দোয়া মাহফিলে দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আকতারুজ্জামান জুয়েল, নামজা মসির, মোঃ নওশাদ আলী, যুগ্ম সম্পাদক শাহিন সুলতানা বিউটি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবর রহমান মজিব, জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, দিনাজপুর হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের সভাপতি মােঃ জাহাঙ্গীর আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃসকদল, মহিলাদল ও বিএনপির অন্যান্য আমরা সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন জেল রোড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মোঃ আশফাক হোসেন।
পড়ুন : চারঘাটে কেক খাওয়ানোর প্রলোভনে সাত বছরের শিশুকে ধর্ষণ


