রাজশাহীর চারঘাটে চাঞ্চল্যকর ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী দেব চন্দ্র’কে ৬ঘন্টার মধ্যে আটক করেছে র্যাব। র্যাব গতকাল বুধবার ০৮ জুলাই রাত ৩.৩০ টার সময় রাজশাহীর আরএমপি মতিহার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী শ্রী দেব চন্দ্র দাস (২২) আটক করে। সে চারঘাট উপজেলা আরজিসাদীপুর হঠাৎপাড়া গ্রামের শ্রী জয় চন্দ্র দাস এর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১১টার সময় এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতকাল ৮জুলাই দুপুরে মামলার বাদীর মেয়ে আসামী শ্রী দেব চন্দ্র দাস (২২) এর বাসয় টিভি দেখতে যায়। ওই সময় বাসায় কেউ না থাকায় শিশুকে খাবারের লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষনের কথা স্বীকার করেছে।
এবিষয়ে বাদীর সময় স্ত্রী বলে, তার মেয়েকে গোসল করানোর জন্য খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে বাদীর স্ত্রী দেখে তার মেয়ে ভিকটিম আসামী শ্রী লক্ষন চন্দ্র দাস এর বাসার বারান্দায় কান্নাকাটি করছে। বাদীর স্ত্রী তখন ভিকটিমকে গোসল কারনোর জন্য নিয়ে গেলে ভিকটিমের পরিহিত প্যান্টে বীর্যের দাগ দেখতে পাই। ওই সময় তার মেয়েকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশুর ভাষায় ধর্ষণের ঘটনার কথা জানায়। বাদী তাৎখনিক শিশুকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি বরে। বর্তমানে শিশুটি চিকিসাধীন রয়েছে।
প্রসঙ্গত, চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের বাবা শ্রী রিপন চন্দ্র দাস বাদী হয়ে চারঘাট মডেল থানায় শ্রী দেব চন্দ্র দাসকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তারপর থেকে পুলিশ ও র্যাব আসামীকে আটক করার চেষ্টা চালায়। তবে র্যাব অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। অভিযুক্তকে আইনি প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পড়ুন : জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় হেঁটে আসা সেই ইরা মনি হত্যা মামলার রায় আজ
সা/


