জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” ‘এই প্রতিপাদ্যকে ধারণ করে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সকাল ১০ টায়
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবি’র পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের শিক্ষক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ(যুগ্মসচিব) ।
স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা। আলোচনায় অংশ গ্রহণ করেন ইয়াজদানী কোরাইশি,আব্দুল কাদের চৌধুরী, সৈয়দা সেলিমা আজাদ প্রমূখ। আলোচনা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত শিশু কিশোর চিত্রাঙ্কন ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।
পড়ুন:কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশের সন্ত্রাস ও মাদক বিরোধী সভা
ইমি/


