বিজ্ঞাপন

পর্যটনের নতুন দিগন্তে পিরোজপুর

পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে পিরোজপুর জেলাকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টার প্ল্যান গ্রহণ করেছে জেলা প্রশাসন, পিরোজপুর।

এই পরিকল্পনার আওতায় পিরোজপুর ডিসি পার্ককে আধুনিক, নান্দনিক ও আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব বিনোদনকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনায় রয়েছে একটি আধুনিক মিনি থিয়েটার, উন্নতমানের রেস্টুরেন্ট, দৃষ্টিনন্দন ওয়াকিং ওয়ে, বোট রাইডিং জোন, আকর্ষণীয় ল্যান্ডস্কেপিং, ব্যাপক সবুজায়ন এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অবকাঠামো নির্মাণ। প্রয়োজনীয় সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এসব প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসনের প্রত্যাশা, মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে ডিসি পার্ক শুধু একটি বিনোদনকেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি পিরোজপুরের পর্যটন সম্ভাবনার অন্যতম প্রতীক এবং দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে পিরোজপুরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নদীনির্ভর জীবনযাত্রা ও বৈচিত্র্যময় ঐতিহ্য নতুনভাবে পরিচিত হবে।

জেলা প্রশাসনের ভাষ্য, একটি পরিকল্পিত, নান্দনিক, পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনসমৃদ্ধ পিরোজপুর গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।

বিজ্ঞাপন

পড়ুন : টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন ইউপি চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন