বিজ্ঞাপন

টাঙ্গাইলে মেডিনোভা হাসপাতালের বিরুদ্ধে চুক্তিভঙ্গ করে ভবন দখলের চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডের ভবনের চুক্তিপত্র ভঙ্গ করে ভবন দখল চেষ্টা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভবনের মালিক ডা. শাহ আলম। শুক্রবার দুপুরে শামসুদ্দোহা-রেজিয়া ভবনে সংবাদ সম্মেলনে তিনি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেডিনোভা মেডিকেল সার্ভিসের কাছে ২০ বছরের লিখিত ভাড়াচুক্তির মাধ্যমে ভাড়া প্রদান করা হয়। বর্তমানে চুক্তির প্রায় ১০ বছর অতিবাহিত হয়েছে। গত কয়েক বছরে চুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে আমাদের মধ্যে গুরুতর মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। আমাদের লিখিত অনুমতি ছাড়াই ভবনের বিভিন্ন অংশে স্থায়ী কাঠামোগত পরিবর্তন করা হয়েছে। ৪ বছর আগে ভবনের প্রধান সিঁড়ির প্রবেশপথ স্থায়ী ইটের দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে। ভাড়াচুক্তি ৬ষ্ঠ তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকা সত্ত্বেও ৬ষ্ঠ ও ৭ম তলার সংযোগস্থলে স্থায়ী দেয়াল নির্মাণ করে। এসময় ৭ম তলা থেকে নিচের তলার যাতায়াতের কমন প্যাসেজ ও সিঁড়ির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১ বছর আগে ভবনের জরুরি অগ্নিনির্গমন পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমার বিদেশে অবস্থানের সময় নির্ধারিত স্থান থেকে ফার্মেসি কমন স্পেসে স্থানান্তর করা হয়েছে। এর ফলে রোগী, তাদের স্বজন, দর্শনার্থী এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে ট্রলি ও হুইলচেয়ারের জন্য নির্মিত র‌্যাম্পকে সাধারণ চলাচলের পথ হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এই সমস্যার প্রভাব ভবনের একাধিক বৈধ ব্যবহারকারী ও চিকিৎসাসেবা গ্রহণকারী সাধারণ মানুষের ওপর পড়ছে। বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা বহুবার লিখিত, মোবাইলের মাধ্যমে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছি। একটি প্রভাবশালীর মাধ্যমে আমাদের ভবন দখল করার চেষ্টা করা হচ্ছে।

তবে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডের জেলা শাখার ম্যানেজার হায়দার বলেন, ভাড়ার চুক্তিপত্রে কোন প্লানিং লেখা ছিলো না। আমাদের জানামতে কোন চুক্তি ভঙ্গ করেনি।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুর দেওয়ানগঞ্জের কালিকাপুর থেকে হারিয়ে গেছে শিশু সাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন