শপথ গ্রহণের পরের দিন নিজ সংসদীয় এলাকায় এসে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি শুক্রবার (১০ জুলাই) হারুয়ালছড়ি ও সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ৩০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিয়ে তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি । এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
সাংসদ সরওয়ার আলমগীর বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ফটিকছড়ির কোনো মানুষ যেন অসহায় অবস্থায় না থাকে, সে লক্ষ্যে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
তিনি বলেন, সবাই মিলে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা-‘করব কাজ গরব দেশ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে এগিয়ে যাচ্ছে। আমার সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
এর আগে সকালে নিজ এলাকায় জুমার নামাজ আদায় করেন এমপি সরোয়ার আলমগীর। পরে তিনি মাইজভান্ডার দরবার শরীফে গাউছুল হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী, গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান (বাবা ভান্ডারী) মাইজভান্ডারি, সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী এবং সৈয়দ মতিউর রহমান শাহ কেবলার রওজা জিয়ারত করেন। এসময় তিনি আগত ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হেফাজতের আমিরকে মিষ্টিমুখ করান তিনি এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন হেফাজতে আমির।
দিনের শেষভাগে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এমপি সরোয়ার আলমগীর । একইসঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
এসময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, প্রবীন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুনসুর আলম চৌধুরী, চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান শহিদুল আজম, নাছির উদ্দীন, ওসমান চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, আবু আজম তালুকদার, মো. হোসেন, সুজা চৌধুরী, শাহরীয়া চৌধুরী, মহিব উল্লাহ বাহার, এস এম মুনসুর, হাসানুল কবির, বেলাল মেম্বার, মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, ফয়েজ তারেক, মোহাম্মদ সাইফুদ্দীন, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিঞ্চ ওমর ফারুক, জুয়েল চক্রবতী, শামীম আলমগীর রুবেল, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজসহ আরো অনেকেই।
এদিকে, শপথ গ্রহণের পরপরই বন্যাদুর্গত মানুষের পাশে সরাসরি উপস্থিত হয়ে ত্রাণ বিতরণে অংশ নেওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি : ৩৬ ঘণ্টা পর আলআমিন মাঝিকে জীবিত উদ্ধার


