বিজ্ঞাপন

১৫ জুলাই পর্যন্ত বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল

প্রাকৃতিক দুর্যোগের কারণে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। একই সঙ্গে পর্যটকদের ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। এর আগে শুক্রবার পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ছিল।

জরুরি গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতি ও সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় ৯ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সর্বসাধারণের ভ্রমণ বন্ধ থাকবে।

পড়ুন : তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন