ময়মনসিংহে হাম আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা । গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৬১শিশুর মৃত্যু হলো। মৃত শিশু ছিল ছেলে।
গত ৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল গন্ডখোলা থেকে সাড়ে ৩ বছরের ছেলে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। শিশুটি ১০ জুলাই গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটি হামের সাথে নিওমোনিয়া ও স্বাসকষ্ট ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাপলের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ৩০শিশু। সেইসাথে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১৯ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ১০৭শিশু।
গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৬৯১ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৫২৩ শিশু।
পড়ুন:মরক্কোর বিদায়ে আবেগাপ্লুত নোরা ফাতেহি
ইমি/


