বিজ্ঞাপন

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ২০০ রান

তৃতীয় ওয়ানডেতেও বোলিংয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। মাত্র ২৭ রানে তিন উইকেট তুলে স্বাগতিকদের কড়া বার্তা দিয়েছে তাসকিন-শরিফুলরা। এরপর ছোট ছোট জুটিতে এগিয়েছে জিম্বাবুয়ে। মাধভেরে ও ইভান্সের ফিফটিতে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রানের লড়াকু সংগ্রহ তুলেছে সিকান্দার রাজার দল। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ২০০ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিনও টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। তবে টাইগার অধিনায়ককে হতাশ করেননি বোলাররা। দলীয় ১২ রানের মাথায় সাজঘরে ফিরেছেন বেন কারান। ১৩ বলে ২ রান করা বেনকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। পরের ওভারেই বিদায় নেন আরেক ওপেনার ব্রায়ান বেনেট। ১৯ বলে ৬ রান করা বেনেটকে ফেরান তাসকিন আহমেদ।

এরপর জুটি বাধেন ইনোসেন্ট কাইয়া এবং ক্রেইগ আরভিন। তবে লম্বা করতে পারেননি ইনিংস। ২০ বলে ৫ রান করা আরভিনকে বিদায় করেন শরিফুল। দলের ২৭ রানের মাথাতে বিদায় নেন ক্রেইগ আরভিন। কাইয়ার সাথে আরেক প্রান্তে জুটি বাঁধেন ওয়েসলি মাধেভেরে। সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে এই জুটি।

সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন কাইয়া এবং মাধেভেরে। ৬৭ বলে ২৫ রানের ইনিংস খেলে দলের ৭৮ রানের মাথাতে বিদায় নিয়েছেন ইনোসেন্ট কাইয়া। এরপর ক্রিজে আসেন সিকান্দার রাজা। নিয়মিত উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন মাধেভেরে, করেছেন ব্যক্তিগত ফিফটি।

৫০ রানের মাইলফলক ছুঁয়ে রানের গতি আরও বাড়িয়েছেন মাধেভেরে। তবে রাজা এদিন ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ২৫ বলে ১১ রানের ইনিংস খেলে দলের ১০৭ রানের মাথাতে বিদায় নিয়েছেন তিনি। অদ্ভুত শট খেলা জিম্বাবুয়ের অধিনায়ককে ফিরিয়েছেন তানভীর ইসলাম।

রাজার বিদায়ের পর ক্রিজে আসেন ক্লিভ মাদান্দে। তবে শরিফুলের বলে আউট হয়ে ৫ বলে ১ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর ক্রিজে যোগ দেন ব্র্যাড ইভান্স।

এদিকে ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকা মাধেভেরের সামনে সেঞ্চুরির সুযোগও ছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মাধেভেরে। ৭৪ বলে ৭৫ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলের ১৫১ রানের মাথাতে বিদায় নিয়েছেন ওয়েসলি মাধেভেরে।

শেষ দিকে দলের হাল ধরেছেন আগের ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকানো ব্র্যাড ইভান্স। এবারও তার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদেই দুইশর খুব কাছাকাছি চলে যায় জিম্বাবুয়ে। ফিফটি হাঁকানো ইভান্স শেষ পর্যন্ত ৪৩ বলে ৫০ রান করে থেমেছেন। পরের ওভারে আউট হন দশে নামা মাসুকু। তাতে ৪৮.১ ওভার শেষে ১৯৯ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং তানভীর ইসলাম। এক উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

পড়ুন : হারারেতে বাংলাদেশের বোলিং দাপট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন