নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার বহুল আলোচিত ১৪৬টি আইফোন চুরির ঘটনায় জড়িত চোরচক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত চুরি হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার হয়নি। এরপরও সোনারগাঁও থানা পুলিশের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান Mobily-এর স্বত্বাধিকারী আমিনুল ইসলাম।
তিনি বলেন, “Mobily শোরুমে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা করে জড়িতদের গ্রেপ্তার করায় সোনারগাঁও থানার সম্মানিত ওসি স্যার, এসআই ইমরান স্যার এবং পুরো পুলিশ টিমের প্রতি Mobily পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, “আপনাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, আপনাদের দক্ষ নেতৃত্বে চুরি হওয়া ১৪৬টি মোবাইল ফোনও দ্রুত উদ্ধার হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।”
দোকান মালিকের এই বক্তব্যের মাধ্যমে তদন্তকারী পুলিশের প্রতি তাঁর আস্থা ও প্রত্যাশার বিষয়টি স্পষ্ট হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান চলছে।
পড়ুন:প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশের ভাল করার চেষ্টায় আছেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ইমি/


