ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশীদ শতবর্ষী স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করেছেন। পরে তিনি উত্তর বঙ্গের বৃহত্তম রাজশাহীর বানেশ^র আমের বাজার পরিদর্শন করেন। বিভিন্ন জাতের আমের বাজার দেখে তিনি মুগ্ধ হয়ে প্রায় ১৯৫ কেজি আম কিনেছেন। জেলার পুঠিয়া সফর যেন রাজশাহীর ঐতিহ্য ও কৃষিসমৃদ্ধির এক অনন্য প্রচার হয়ে উঠলো।
শনিবার (১১ জুলাই) দুপুরে রাষ্ট্রদূত শিউনিন রশীদ সফরসঙ্গীদের নিয়ে দূতাবাসের রাজবাড়ী পরিদর্শন করেন। ওই সময় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং রাজবাড়ী কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
দিনব্যপী প্রতিনিধি দলটি পুঠিয়ার রাজবাড়ী, গোবিন্দ মন্দির, আহ্নিক মন্দির ও বড় শিব মন্দির ঘুরে দেখেন। প্রতিটি স্থাপনার ইতিহাস, স্থাপত্যশৈলী ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানেন তাঁরা। দীর্ঘ সময় ধরে রাজবাড়ী ও মন্দির প্রাঙ্গণে অবস্থান করে বিভিন্ন স্থাপনার সৌন্দর্য উপভোগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
পরে মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশীদ বানেশ্বর আম বাজারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের একপর্যায়ে বাণী ফল ভান্ডার থেকে আ¤্রপালি, ব্যানানা ম্যাংগো এবং বারি-৪ জাতের প্রায় ১৯৫ কেজি আম ক্রয় করেন।
ওই সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন সারাহ মাউরুফ আমির, দূতাবাসের দ্বিতীয় সচিব সায়া মোহামেদ ও মাইশান আহমেদ, পরিবারের সদস্য নাজরা মারিয়াম, মোহামেদ হুসাম ও মুসলিমা আমিনাথ। এছাড়াও সফরে অংশ নেয় রাষ্ট্রদূতের সন্তান মোহামেদ লুথ নিশাম এবং দ্বিতীয় সচিব সায়া মোহামেদের সন্তান মোহামেদ ইভান।
পড়ুন : কালিয়াকৈরে করুণী ফ্যাশনসের গার্মেন্টস শাখায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ


