রাজবাড়ীর গোয়ালন্দে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষরোপণ, রার্লী ও বৃক্ষের চারা বিতরণ-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গোয়ালন্দের আব্দুল হালিম মিয়া কলেজ মাঠ চত্বরে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক বাবু জীবন চক্রবর্তীর সঞ্চালনায় ও আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, মাউশি ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।
অন্যানোর মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সভাপতি ও আব্দুল হালিম মিয়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম মন্ডল প্রমুখ। পরে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শত ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ফল ঔষধি গাছের চারা বিতরণ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

