বিজ্ঞাপন

কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জে একটি ভবনের গ্যাসলাইনের মেরামতকাজ চলাকালে পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তিনজনই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

দগ্ধ শ্রমিকরা হলেন— রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। বিস্ফোরণের পর সহকর্মীরা তাদের উদ্ধার করে ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আহতদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাত থেকে কেরানীগঞ্জের বরইতলা এলাকায় আরিফ মিয়ার বাড়িতে গ্যাসলাইনের সংযোগসংক্রান্ত কাজ করছিলেন তারা। কাজের একপর্যায়ে পাইপলাইনে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ঝলকানিতে তিন শ্রমিক দগ্ধ হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহত রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে প্রয়োজনীয় ড্রেসিং ও চিকিৎসা চলমান থাকায় দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে। তবে তিনজনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহতদের প্রাথমিক বক্তব্যে জানা গেছে, গ্যাসলাইনের কাজ চলাকালেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। গ্যাসলাইনে কোনো ত্রুটি, গ্যাস জমে থাকা অথবা নিরাপত্তা বিধি অনুসরণে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : দেশের ৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন