বিজ্ঞাপন

কারবালা দিবস উপলক্ষে পটিয়ায় ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার উপজেলা কার্যালয় হলে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শাখার সভাপতি মোরশেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।

এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আল্লামা ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা রেজাউল কাওসার, পটিয়া উপজেলা নেতা মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফরিদুল আলম, নাসিফ নেজামসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ১০ মহররমের শাহাদাতে কারবালা মুসলিম উম্মাহর জন্য সত্য, ন্যায়, ঈমান ও মানবতার চিরন্তন আদর্শের প্রতীক। তাঁদের ভাষ্য অনুযায়ী, হজরত ইমাম হুসাইন (রা.)-এর মহান আত্মত্যাগ ইসলাম, মানবতা এবং ন্যায়ের পক্ষে সর্বকালের সর্বোচ্চ শাহাদাতের দৃষ্টান্ত।

তাঁরা আরও বলেন, আহলে রাসুলের প্রতি ভালোবাসা ও তাঁদের আদর্শ অনুসরণ ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারবালার ঘটনা বস্তুবাদ, গোত্রবাদ ও জুলুমের বিরুদ্ধে সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে এক ঐতিহাসিক সংগ্রামের প্রতীক।

সমাবেশে বক্তারা দাবি করেন, কারবালার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়বিচার, স্বাধীনতা, মানবিক মূল্যবোধ এবং ইসলামের মূলধারা রক্ষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। তাঁরা বলেন, শাহাদাতে কারবালার আদর্শ ধারণ ও বাস্তবায়নের মাধ্যমেই ঈমান, দ্বীন, মানবতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

এসময় বক্তারা কারবালার ঘটনাকে ঘিরে বিভিন্ন বিভ্রান্তি ও বিকৃত ব্যাখ্যা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহ ও আহলে রাসুলের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

পড়ুন:টানা বর্ষণে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দী লক্ষাধিক মানুষ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন