বিজ্ঞাপন

ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

যানবাহনের নিয়ম মেনে চলা এবং পথচারীদের সুশৃঙ্খলভাবে রাস্তা পারাপার নিশ্চিত করতে ঢাকার সড়কে বাড়ানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল। গত বছরের মাঝামাঝি সময়ে ১৩টি ইন্টারসেকশনে পরীক্ষামূলকভাবে সেমি অটোমেটেড ও এআই ট্রাফিক সিগন্যাল চালুর পর এবার আরও ৫০টি পয়েন্টে এই প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

নতুন ৫০টি পয়েন্টের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২টি সিগন্যাল বসানো হবে। বুয়েটের তত্ত্বাবধানে তৈরি এই প্রযুক্তি চালকদের ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানা গেছে।

যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, নতুন এই ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি অটোমেটেড হওয়ায় এটি পরিচালনায় আলাদা অপারেটরের প্রয়োজন হবে না। সড়কে যানবাহনের চাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল পরিবর্তন হবে। তবে প্রয়োজন হলে ট্রাফিক পুলিশের সদস্যরা হাতে থাকা ট্যাব ব্যবহার করেও সিগন্যাল পরিবর্তন করতে পারবেন।

চালকদের অনেকে মনে করছেন, সড়কে এআই প্রযুক্তির ব্যবহার তাদের মানসিকতায় পরিবর্তন আনছে। মামলা হওয়ার আশঙ্কা এবং সতর্ক থাকার প্রয়োজনীয়তার কারণে এআই সিগন্যাল মেনে চলার উদ্যোগ কার্যকর হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

প্রযুক্তিনির্ভর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরাও। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, মানুষকে দীর্ঘদিনের অভ্যাস থেকে বের করে শৃঙ্খলার মধ্যে আনা সহজ নয়। তবে সাধারণ মানুষের কাছ থেকে এই ব্যবস্থার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

তবে এআই ক্যামেরার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে কিছু সমস্যার কথাও জানিয়েছেন মাঠপর্যায়ের ট্রাফিক কর্মকর্তারা। তাদের মতে, ফুটপাত দখল, যত্রতত্র পথচারীদের রাস্তা পারাপার এবং ফিটনেসবিহীন ও ব্যাটারিচালিত রিকশার কারণে অনেক সময় এআই সিস্টেম সঠিকভাবে কাজ করতে সমস্যায় পড়ে।

এই প্রযুক্তিগত সেবা সার্বক্ষণিক সচল রাখতে নতুন লোকবল নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে। সিগন্যালিং ব্যবস্থা পরিচালনা ও দক্ষভাবে তদারকির জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’ নামে একটি বিশেষায়িত ইউনিটকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে।

পড়ুন: গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত অন্তত ৩০

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন