হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌপথ ব্যবস্থাপনা নিয়ে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছে ইরান। নতুন করে হামলা-পাল্টা হামলার পরিস্থিতির মধ্যেই দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “একতরফা চুক্তির যুগ শেষ।”
একই সঙ্গে তেহরান দাবি করেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই রয়েছে। পাশাপাশি ওয়াশিংটনের প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে ইরান।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের পক্ষে প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন বাঘের গালিবাফ।
রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “একতরফা চুক্তির যুগ শেষ। আমরা আগেই বলেছিলাম—প্রতিশ্রুতি রক্ষা করুন, নতুবা এর মূল্য দিতে হবে।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “বাস্তবতা এখন সামনে এসে দাঁড়িয়েছে।” তার পোস্টের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদের একটি ছবিও যুক্ত করা হয়।
ওই অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। সেখানে ‘ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে’—এই অংশটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
পড়ুন: চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ
আর/


