বিজ্ঞাপন

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

তারুন্ন্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বিকেলে গাংনী উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিয়র রহমান। এছাড়াও সাহারবাটি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আশিইল ইশরাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাছুম, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আশরাফ আলী, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের এই দেশ অপার সম্ভবনার দেশ তাই সবকিছুই পরিকল্পনা মাফিক করা হলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। আগামী প্রজন্মের জন্য আমরা একটি উন্নত ও পরিকল্পিত দেশ উপহার দিতে চায়। এ ক্ষেত্রে শুধু সরকারী প্রতিষ্ঠান নয়-আপামর সকলের সহযোগীতা প্রয়োজন তাই সকলেই নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে তবেই আমরা সফল হতে পারবো।

পড়ুন:হামে মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন