বিজ্ঞাপন

ঘরেই বানিয়ে নিন পাকা আমের ‍মালাই কুলফি

গরমের দিনে এক টুকরো ঠান্ডা কুলফি যেন মুহূর্তেই এনে দেয় স্বস্তি। আর সেই কুলফিতে যদি মিশে থাকে পাকা আমের প্রাকৃতিক মিষ্টি স্বাদ ও মালাইয়ের ঘন ক্রিমি টেক্সচার, তাহলে তো কথাই নেই।

বিজ্ঞাপন

বাইরে থেকে কিনে আনার বদলে খুব সহজেই ঘরে তৈরি করা যায় সুস্বাদু পাকা আমের মালাই কুলফি। অল্প কিছু উপকরণ আর সামান্য সময়েই তৈরি হবে এমন একটি ডেজার্ট, যা পরিবারের ছোট-বড় সবার মন জয় করবে। জেনে নিন, কীভাবে ঘরেই বানাবেন পাকা আমের মালাই কুলফি।

উপকরণ

পাকা আম ২টি
ঘন দুধ ১ কাপ
গুঁড়া দুধ ৩-৪ চামচ
দুধের সর ২ চামচ
চিনি স্বাদমতো

তৈরি করবেন যেভাবে
প্রথমে আমের খোসা ও আঁটি ফেলে রস নিয়ে নিন। এরপর একটি কড়াইতে আম ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। মিশ্রণটি ঘন ও ক্রিমি হয়ে এলে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হয়ে গেলে সেই মিশ্রণটি মোল্ডের ভেতরে ভরে দিন। এরপর সেগুলো ফ্রিজারে অন্তত ৫-৬ ঘণ্টা, চাইলে সারা রাত রেখে দিন যেন ভালোভাবে জমে যায়। পরিবেশনের আগে মোল্ড থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার পাকা আমের মালাই কুলফি।

পড়ুন : পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন