দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের আমিন মার্কেট এলাকার একটি ব্রিজ অবশেষে সংস্কার করেছেন স্থানীয় অটোরিকশা চালকরা।
স্থানীয়দের অভিযোগ, সরকারি ব্যবস্থাপনায় ব্রিজটি সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহনকে।
জনদুর্ভোগ লাঘবে স্থানীয় অটোরিকশা চালকরা নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন করেন। তাদের এই উদ্যোগে বর্তমানে নিরাপদে চলাচল করতে পারছেন সাধারণ মানুষ।
এলাকাবাসী জানান, সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে অটোরিকশা চালকদের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ প্রশংসার দাবিদার। তারা ব্রিজটির স্থায়ী সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পড়ুন:ঝিনাইদহে ৫৮ বিজিবির ত্রাণ বিতরণ
ইমি


