চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য স্বাস্থ্য বিভাগের জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
উপজেলার পৌরসভাসহ বিভিন্ন এলাকায় মোট ১১টি মেডিকেল টিম এবং ১টি মোবাইল মেডিকেল টিমসহ সর্বমোট ১২টি মেডিকেল টিম জরুরি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এসব ক্যাম্পের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, একদিনেই এসব মেডিকেল ক্যাম্প থেকে প্রায় ২ হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
চিকিৎসাসেবা কার্যক্রমে চিকিৎসকবৃন্দের পাশাপাশি স্বাস্থ্য পরিদর্শক (HI), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AHI) এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP)সহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।
পড়ুন:ঝিনাইদহে ৫৮ বিজিবির ত্রাণ বিতরণ
ইমি


