বিজ্ঞাপন

দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্ব গ্রহণের পর নতুন ডিসি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনকে গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে সাবেক ডিসি মো. সারওয়ার আলমের প্রত্যাহারের পর ডিসি পদে একাধিক পরিবর্তন হলেও শেষ পর্যন্ত আব্দুল্লাহ আল মামুনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন