আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল যাওয়ার সময় মাদারীপুরের সাধুর ব্রিজ নামক স্থান অতিক্রমকালে তাঁর গাড়ি-বহরকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাতে কে বা কারা প্রধানমন্ত্রীর গাড়ির বহরের উপর পিক নিক্ষেপ করেছে তা এখনই নিশ্চিত করতে পারেনি মাদারীপুর পুলিশ সুপার হাবিবুর রহমান।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮:৩৬ মিনিটে।এ সময় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি অক্ষত থাকলেও নিক্ষেপকৃত ইটটি গিয়ে পড়ে তাঁর নিরাপত্তায় থাকা এসএসএফের একটি গাড়ির উপরে। পরবর্তীতে অবশ্য প্রধানমন্ত্রী গাড়ি বহর সেখান থেকে দ্রুত স্থান ত্যাগ করে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর যাচ্ছে। তাঁকে বহন করা বাসটির সামনে ও পেছনে একাধিক গাড়ি আছে। মহাসড়কের পাশে লোকজন ভিড় করেছেন। তারেক রহমান বাসের ভেতর দাঁড়িয়ে হাত নেড়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁকে বহন করা বাসটির পেছনে থাকা তৃতীয় গাড়িটির গাড়ির সামনে একটি ইটের টুকরা এসে পড়ে। এ ঘটনায় ইট নিক্ষেপকারীকে খুঁজছে প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান,উদ্দেশ্য পণিতভাবে এই ইটটি ফেকা হয়েছে । আমরা চাই অতি দ্রুত যে এই কাজটি ঘটেছে তাকে আইনের আওতায় আনা হোক।
এ বিষয় মাদারীপুর পুলিশ সুপার মোঃ হাবিবুর আলম মুঠোফোনে জানান, কে বা কারা প্রধানমন্ত্রীর গাড়ির বহরে ইটটি নিক্ষেপ করেছে। তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এখনো প্রকৃতি ভাবে বলা যাচ্ছে না কেউ কি নিক্ষেপ করেছে কিনা বা চাকা পিষ্ট হয়ে ইটের টুকরা গাড়ির উপর আসতে পারে।
পড়ুন : সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস


