গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় বাস সেবা ‘ইমাদ পরিবহন’র এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে। গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী হারুন টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় এতিম শিক্ষার্থীদের মাঝে কোরাআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজম আলী খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপদেষ্টা এনজেল শেখ সহ অন্যন্যরা।
আয়োজিত এই যুগপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবহন খাতের নেতৃবৃন্দ ও সাধারণ যাত্রীরা। বক্তারা বলেন, শুরু থেকেই নির্ভরযোগ্য সেবা দিয়ে ইমাদ পরিবহন গোপালগঞ্জবাসীর মন জয় করেছে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর যাত্রীদের দ্রুত ও আরামদায়ক সেবা দিতে এই পরিবহনের ভূমিকা প্রশংসনীয়।
পড়ুন:ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন
ইমি/


