বিজ্ঞাপন

কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান, ৫ টি স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন রামেরকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক। এসময় তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল জান্নাতুল মাওয়া।

বিজ্ঞাপন

এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে খাল খনন ও উদ্ধারে ব্যপক কর্মসূচী হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা কেরানীগঞ্জের সকল খাল উদ্ধারে কাজ করছি। আজ খাড়াকান্দি খালের উপর নির্মিত ৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। এছাড়া অন্যান্য স্থাপনাকেও নোটিশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে খালের উপর নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

পড়ুন: ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন