বিজ্ঞাপন

নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের চর গরক মণ্ডল এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

সোমবার ১৪ জুলাই বিকেলে উপজেলার নাওডাঙার গোরকমন্ডল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, কুড়িগ্রাম জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর সভাপতি মিনহাজুল ইসলাম লিটন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল, নওডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসাব্বির আলী মুসা, নওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আয়নাল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নদীভাঙনের ঝুঁকিতে থাকা মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান, ৫ টি স্থাপনা উচ্ছেদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন