মেহেরপুরের গাংনী উপজেলার নীলকুঠি ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ দশমিক ৫০ গ্রাম হেরোইনসহ আশানুর মীর (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে র্যাব-১২ গাংনী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক আশানুর মীর মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর গ্রামের পুরাতন ক্যাম্পপাড়া এলাকার বুলবুল মীরের ছেলে।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল নীলকুঠি ভাটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ দশমিক ৫০ গ্রাম হেরোইনসহ আশানুর মীরকে আটক করা হয়।
এ ঘটনায় আটক আশানুর মীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

