নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। বুধবার ভোর পাঁচটায় অনন্ত অ্যাপারেলস লিমিটেডে কাপড়ের গোডাউনে আগুন লাগে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোরে আগুনের খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি।
এদিকে, আগুনের নিউজ কাভারের জন্য গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থল পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশে বাধা প্রদান করে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক মোঃ ছালেহ উদ্দিন জানান, ভোর ৪ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। পরে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, শিবু মার্কেট, কাঁচপুর, আদমজী ইপিজেডের ৯ টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষ্ম হয়।
আগুনের সূত্রপাত ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।
পড়ুন : সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, বন্যার ঝুঁকিতে ৩১ ইউনিয়ন
সা/


