নরসিংদীর মাধবদীতে তিন মাসের এক শিশুর ওপর আপন চাচির অমানবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ করতে রাজি না হওয়ায়, বুধবার (১৫ জুলাই) জেলা প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার এর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: অভিযুক্ত লতা বেগমের স্বামী (শিশুটির চাচা) কাউছার আহম্মেদ ও বাবা আলমাছ মিয়া।
পুলিশ জানায়, মাধবদীর পাইকারদি গ্রামের চারগাও এলাকায় পারিবারিক কলহের জেরে গত ১১ জুলাই শিশু রিজিকের মা টয়লেটে গেলে চাচি লতা বেগম শিশুটির পা মুচড়ে আঘাত করেন। সন্দেহ থাকায় শিশুটির মা আগে থেকেই গোপনে মোবাইলে ভিডিও চালু করে রেখেছিলেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে লতার স্বামী ও বাবা ওই ভিডিও মুছে ফেলেন।
সরেজমিন তদন্তে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানায়, শিশুটির পা ভাঙার খবরটি গুজব হলেও নির্যাতনের সত্যতা মিলেছে। এ ঘটনায় মাধবদী থানায় শিশু আইনে মামলা রুজু হয়েছে এবং প্রধান আসামি লতা বেগমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপে উত্তাল সাগর: ৪ সমুদ্র বন্দরে সতর্কবার্তা
সা/


