বিজ্ঞাপন

সাভারে ডাকাতির প্রস্তুতির সময় ৯ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ

ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আন্তজেলা ডাকাত দলের কথিত সরদারসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় একটি নোহা মাইক্রোবাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত বলে দাবি করা বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা জেলা ডিবি (উত্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. শামীম রেজা (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মো. রাশেদ (৩৮), পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), মো. কামাল হোসেন (৪৫), মো. সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), মো. কামরুল হোসেন (৫৪), মো. মনিরুল ইসলাম (৪০) এবং মো. রাসেল (৩৫)।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে একটি নীল রঙের নোহা মাইক্রোবাস, ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক ডিভাইস, তিনটি স্টিলের সুইচ গিয়ার ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় ডিবি ও র‍্যাব সদস্য পরিচয়ে ডাকাতির কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার শামীমের বিরুদ্ধে দুটি ডাকাতির মামলা, জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা, রাশেদের বিরুদ্ধে চারটি ডাকাতিসহ মোট সাতটি মামলা, পলাশ শেখের বিরুদ্ধে পাঁচটি ডাকাতিসহ মোট ছয়টি মামলা, কামালের বিরুদ্ধে দুটি মামলা, সোহাগের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের অভিযোগে মোট চারটি এবং কামরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, “চক্রটির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে।”

পড়ুন : মানবপাচার দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন