বিজ্ঞাপন

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

আইসিসিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। এখন থেকে বিসিবির পাশাপাশি আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটিকেও নেতৃত্ব দেবেন তিনি। তামিমের অধীনে কাজ করবেন বিশ্বের প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ডের কর্তারা।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের মতো প্রভাবশীলী ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারাও এখন থেকে কাজ করবেন বিসিবি সভাপতি তামিম ইকবালের অধীনে। কেননা, শুধু বিসিবি নয়; এখন থেকে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির দায়িত্বও পালন করতে হবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে এসব লিগের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের কর্মব্যস্ততা এবং তাদের সার্বিক সুরক্ষার ওপর কীভাবে পড়ছে, সেই বিষয়গুলো পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি।

তামিমের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

এদিকে আইসিসির সাম্প্রতিক সভায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, কানাডা ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে আইসিসির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।

অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেটকে দ্রুত নির্বাচিত প্রশাসনিক কাঠামো গঠনের আহ্বান জানিয়েছে আইসিসি। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আইসিসি বোর্ডের সভায় দেশটির কোনো প্রতিনিধি অংশ নিতে পারবেন না।

এছাড়া সদস্যপদের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফ্রান্স ক্রিকেটকে সতর্ক অবস্থায় (অন নোটিশ) রাখা হয়েছে। আর স্থগিত থাকা সদস্যপদ পুনর্বহালের জন্য কানাডাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তা দিতেও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংস্থাটি ক্যারিবীয় বোর্ডকে ১২ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড়শ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেবে।

ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি আইসিসি গভর্ন্যান্স রিভিউ কমিটি নামেও আরেকটি কমিটি গঠন করেছে। এর চেয়ারম্যান হয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন