বিজ্ঞাপন

বাঁশখালীতে ৬৭৬ বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল কোস্ট গার্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৭৬ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় বাঁশখালী থানার শেখেরখীল-১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৭৬ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা নিয়ে ঠাকুরগাঁওয়ে সেমিনার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন