বিজ্ঞাপন

বিএনপি মহানগরের ত্রাণ কমিটিতে নারী প্রতিনিধি না থাকায় ক্ষোভ!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য ১৭ সদস্যের একটি সহায়তা কমিটি গঠন করেছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. নাজিমুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন মো. মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মো. খান, মো. শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সিহাব উদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম মজু।

তবে ঘোষিত এ কমিটিতে মহিলাদলের কোনো নেত্রীকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখি সুলতানা।

তিনি বলেন, “তালিকায় ১৭ জনের মধ্যে একজন নারী নেত্রীরও নাম নেই। আমরা কি রাজনীতি করছি না? আমরা কি মাঠে কাজ করছি না? দলের জন্য আমাদের কোনো ভূমিকা নেই?” তাঁর মতে, বিএনপির আন্দোলন-সংগ্রাম, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচিতে মহিলাদলের নেত্রীরা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তারপরও এত গুরুত্বপূর্ণ একটি কমিটিতে তাদের কাউকে স্থান না দেওয়া হতাশাজনক।

তবে আত্মসমালোচনাও করেন আখি সুলতানা। তিনি বলেন, “আমাদের নিজেদেরও আরও দায়িত্বশীল, ব্যক্তিত্বসম্পন্ন ও গ্রহণযোগ্য হতে হবে। কেউ আমাদের (মহিলাদল) দায়িত্ব দেয়নি, এর পেছনে আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি আমাদের জন্য আত্মসমালোচনার বিষয়।”

আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও কারানির্যাতিত এই নারী নেত্রী আশা প্রকাশ করে বলেন, কমিটি পুনর্বিবেচনা বা সম্প্রসারণ করে মহিলাদল থেকে যোগ্য নেত্রীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীর ভরাটের চেষ্টা এনসিপি নেতার, দুই লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন