বিজ্ঞাপন

পাবনার আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত চারজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। আর পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল। দুটি যান সড়াডাঙ্গি করইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকসহ তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি মজিবর রহমান।

পড়ুন: ঘরের সামনেই কেড়ে নেওয়া হলো প্রাণ: মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন