বিজ্ঞাপন

মা হচ্ছেন সোহিনী সরকার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের ঘরে নতুন অতিথি আস্তে যাচ্ছে। যদিও এ বিষয়ে তারা নীরব ছিলেন। যদিও এবার তাদের তৃতীয় বিবাহবার্ষিকীতেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই আনন্দের খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে তারা জানিয়েছেন, পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দুটি ছবিতে দেখা যায়, সাদা রঙের মাতৃত্বকালীন কুর্তি পরা সোহিনী সরকারের বেবি বাম্পে আলতো করে হাত রেখে দাঁড়িয়ে আছেন শোভন গঙ্গোপাধ্যায়। আসমানি নীল কুর্তায় শোভন এবং খোলা চুলে লাল ফুল গোঁজা সোহিনীর হাসিমাখা মুখ নজর কেড়েছে ভক্তদের।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে…’ পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। টলিউডের সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত-অনুরাগী অভিনন্দন জানিয়েছেন এই তারকা দম্পতিকে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল। প্রায় সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করেন।

পড়ুন : বিশ্বের দূষিত শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের শহর, ঢাকা ১২ নম্বরে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন