বিজ্ঞাপন

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান জুলাই শহীদ দিবস

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান জুলাই শহীদ ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

বিজ্ঞাপন

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক জাভেদ মাসুদ মিলটন ।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা বিএনপি, এন সি পি, সিভিল সার্জন অফিস, ইসলামিক ফাউণ্ডেশন , বিসিক,মেহেরপুর সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে।

পড়ুন : মেট্রোরেলের নিরাপত্তায় ৮ দফা জরুরি সুপারিশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন