বিজ্ঞাপন

ফটিকছড়ি উত্তরে পালিত হচ্ছে হরতাল

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন আন্দোলনকারীরা। হরতালের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়ন পরিষদ।

হরতালের অংশ হিসেবে উপজেলার অন্তত ৮টি স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে ঢাকার সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

আন্দোলন কারীরা বলেন “আমাদের দাবি একটাই—উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর জনগণের সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।”

পড়ুন : বিশ্বের দূষিত শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের শহর, ঢাকা ১২ নম্বরে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন