বিজ্ঞাপন

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় ঠাকুরগাঁওয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. রফিকুল হক এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার বেলাল হোসেন স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জেলা পরিষদ, পৌরসভা, এলজিইডি, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, জেলা ও পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় শহীদদের স্মরণে শ্রদ্ধা ও নীরবতায় পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। জেলা প্রশাসক মো. রফিকুল হকের সভাপতিত্বে সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন : সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত বহাল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন