চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় জেনারেটর সংস্কারের কাজ চলাকালে এসি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১জনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
চমেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন— বোয়ালখালীর দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫) ও মাহামুদুল হক (৪৫), এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)। এছাড়া পটিয়া উপজেলার আহসানুল হক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান,বিস্ফোরণের খবর পেয়ে জানতে পারি জেনারেটর সংস্কারের সময় এসি বিস্ফোরণ হয়ে আগুণ ধরে গিয়ে কারখানার শ্রমিক,ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনসহ ১০/১২ জন আহত হয় তার মধ্যে ২জনের শরীরের৭০ শতাংশ পুড়ে যাওয়ার খবর পাই।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করছেন।
পড়ুন: অপ্রমাণিত তালাকের অজুহাতে স্ত্রী-সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট
আর/


