বিজ্ঞাপন

আওয়ামী লীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আজ বিকেলে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যরা সভা বর্জনের দাবি করেছেন।

‎জুলাই যোদ্ধা রিহান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, জাহিদুল ইসলামসহ কয়েকজনকে উপস্থিত দেখতে পাওয়ার পর তারা প্রতিবাদস্বরূপ সভা থেকে বেরিয়ে আসেন। তার দাবি, ফ্যাসিস্টদের উপস্থিতি জুলাই শহীদ দিবসের আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

‎এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, রাকিবুল ইসলাম খান দীপু, জুলাই গেজেটপ্রাপ্ত যোদ্ধা রাহাত হোসেন, রাশেদ আহমেদ নবাব, লিমন হোসেন, সজীব, নাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‎এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান বলেন, সংশ্লিষ্ট আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের তিনি আমন্ত্রণ জানাননি। তারা কীভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তা তার জানা নেই। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও জানান তিনি।

‎তবে জুলাই যোদ্ধারা সভা বর্জন করেছেন এমন দাবি সঠিক নয় বলেও মন্তব্য করেন ইউএনও।

বিজ্ঞাপন

পড়ুন : র‌্যাবের অভিযানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নারীসহ ১৪ দালাল আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন