বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় বাদশা সরকার (৫০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলো, নিহত বাদশার স্ত্রী ও শিশু। নিহত বাদশা কাজীপুর উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জুলাই) সকালে কাজীপুর উপজেলার পাটাগ্রাম রোডে এ ঘটনা ঘটে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেঘাই থেকে ছেড়ে আশা রায়গঞ্জগামী বালু বোঝাই ট্রাকটি পাটগ্রাম রোডের আর আই এম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক ট্রাকের নিচে পড়ে যান। পরে কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত বাদশাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় আহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন