বিজ্ঞাপন

বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি ব্লকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা।

বক্তারা জানান, কৃষকদের সঠিক তথ্যের ভিত্তিতে আধুনিক ডাটাবেজ তৈরি করে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকরা সরকারি সহায়তা, কৃষি উপকরণে ভর্তুকি, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা সহজ ও স্বচ্ছভাবে পাবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বড়লেখার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কৃষক কার্ডের মাধ্যমে নিশ্চিত হবে কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি: কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন