বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সারা দেশে রিনিউবল এ্যানার্জি (নবায়নযোগ্য শক্তি) পপুলার (জনপ্রিয়) করার জন্য আমরা একটি পলিসি তৈরি করেছি। যেটি ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) বান্ধব পলিসি, যেখানে সব ধরনের ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে, যারা এটি করবে তাদের ট্যাক্স হলিডে দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সৌর বিদ্যুৎ ব্যবহার বাড়লে ফসিল ফুয়েলের বিদ্যুতে চাপ কমে আসবে। সিরাজগঞ্জের সকল সরকারি অফিস আদালত এই বিদ্যুৎতের আওতায় আসবে। প্ল্যানিং চলছে, পৌর এলাকার বাড়ি গুলোতেও ছাদে সোলার বসানো হবে, যারা বসাবে তারা বিল নিয়ে আসবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় রুফটফ সোলার কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন : বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


