বিজ্ঞাপন

জুলাই সনদ স্বীকৃতি নিয়ে দেশে বড় রাজনীতিক সংকট তৈরী হচ্ছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ২৪ জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে বিএনপি-সহ প্রায় ৩৩টি নিবন্ধিত রাজনৈতিক দল ৬ মাস চেষ্টা করে ৭২টি বৈঠকের মাধ্যমে ১৬৬টি সংস্কার প্রস্তাব সব রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। যেখানে দেশের বিচার ব্যবস্থা, সংবিধান, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন-সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার নিয়ে ভিন্নমত তৈরি হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে ‘ঐক্যমত কমিশন’ গঠন করা হয়। এই কমিশন ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্য থেকে ৮১টি ‘জুলাই স্বীকৃতি প্রস্তাব’ চূড়ান্ত করলে বিএনপি, জামায়াতসহ ১১ দল তা মেনে নিয়ে স্বাক্ষর করে। কিন্তু আমরা মনে ‍করি বর্তমান রাজনীতিতে জুলাই সনদ স্বীকৃতি নিয়ে দেশে বড় সংকট। এ সংকট যদি বিএনপি সমাধান না করে, এটাই দেশ কঠিন সংজ্ঞাতের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন শেষে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর মিলনায়তনে এসব কথা বলেন তিনি। নরসিংদী জেলা জামায়াতের আমীর মো. ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাবেক সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ. ফ. ম আবদুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নরসিংদী জেলার তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট মশিউল আলম এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার।

নেতাকর্মীরা জানান, এই সম্মেলনকে কেন্দ্র করে নরসিংদী জেলা জামায়াতের নেতা ও রুকনদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ বছর পর বড় পরিসরে এ ধরনের রুকন সম্মেলন দলটির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ও ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নীতিনির্ধারকেরা।

বিজ্ঞাপন

পড়ুন : মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : মনিরুজ্জামান মনি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন