সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেছেন, মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হোক, আইনের চেয়ে কেউ বড় নয়। যারা মাদকের ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ রাষ্ট্রের চেয়ে বড় নয়, কেউ আইনের চেয়ে বড় নয়। মাদকের সঙ্গে কিছু কিছু লোক আছে, যারা মাদক কারবারীর থেকে টাকা খায়। তাদেরকেও আমরা ঠিকই চিনি। তাদের আমরা যমুনা নদীতে পাঠাবো।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পৌর এলাকার চক কোবদাসপাড়া ঈদগাহ মাঠে এলাকাবাসী আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’ স্লোগানে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
চক কোবদাসপাড়া এলাকার প্রধান আব্দুল রশিদ কালুর সভাপতিত্বে ও বিজয় টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সোহাগ হাসান জয়ের সঞ্চালনায়,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সদর থানার (ওসি) মো. রাকিবুল ইসলাম,১নং পুলিশ ফাঁড়ী ইনচার্জ আব্দুল মজিদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক শরীফুল ইসলাম আল আমিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, প্রফেসর আমিনুল ইসলাম, শ্রমিক নেতা আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, এলাকার মুরুব্বি মোহাম্মদ আলী জিন্নাহ, আফসার আলী, আব্দুল সালাম ডিলার, আব্দুল্লাহ শেখ, গোলজার হোসেন, জহুরুল ইসলাম জহু, আবু কালাম মুন্সি প্রমুখ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

